ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আবু হানিফ মৃর্ধা (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকার বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইন্দুরকানী-চন্ডিপুর মহাসড়কের দক্ষিণ ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ মৃর্ধা পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইছাহক আলী মৃর্ধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে চাল নিয়ে বড় ছেলের বাড়িতে যাচ্ছিলেন আবু হানিফ মৃর্ধা। এ সময় ইন্দুরকানী-চন্ডিপুর মহাসড়ক পার হওয়ার সময় পপছন দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্দুরকানী থানার ওসি শামিম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত