
পবিত্র মাহে রমজানে যানজট নিরসন ও দ্রব্যমূল্য নিযন্ত্রণে মাঠে নেমেছে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। এই সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অপরাধে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।