
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করায় ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী হিসাবে স্থান পাওয়ায় নবাবপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে গণদোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিসি লাহা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন ভূঞাঁর সভাপতিত্বে ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সার্বিক তত্বাবধায়নে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞাঁ, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্ছু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাঁ, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ।
সঞ্চালনা করেন নবাবপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক।
এ সময় নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা গণদোয়া ও ইফতারে অংশ নেন।