ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সেপটিক ট্যাংকে স্কুলছাত্রীর লাশ

সেপটিক ট্যাংকে স্কুলছাত্রীর লাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি সেফটি ট্যাংক থেকে নুরমা খাতুন নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরমা খাতুন চৌধুরীপাড়া গ্রামে নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, নুরমা খাতুন নিখোঁজ ছিল। এরপর স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেন। এরই একপর্যায়ে একটি বাড়ির পাশে পরিত্যক্ত সেফটি ট্যাংকে তার লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওইস্থান থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত