
নওগাঁর নিয়ামতপুরে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে অভিযুক্তদের ধর্ষণ মামলায় কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে জাবরিপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে থেকে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করে অভিযুক্তরা। গ্রেপ্তাররা হলেন- লথিরাম সরেণের ছেলে অনুপ সরেণ , ক্ষুদিরাম এর ছেলে চিরঞ্জন হাসদা , ঈশ্বর সরেণের ছেলে প্রশান্ত স্বরেণ। তারা তিনজনই জাবরিপাড়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার জাবরিপাড়া এলাকায় একটি বিয়ে অনুষ্ঠিত হয়। পরের দিন গত শনিবার কনেকে নিয়ে যাওয়ার জন্য বরপক্ষের আত্মীয়রা সেখানে আসে। ওইদিন বিয়ে বাড়িতে সবার ব্যস্ততার সুযোগে কৌশলে ভুক্তভোগী নারীকে রাতে বাড়ির বাইরে ডেকে নেয় অভিযুক্ত তিন যুবক। এরপর পার্শ্ববর্তী একটি উঠানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
একপর্যায়ে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে এসে বিয়ে বাড়ির লোকজনদের ধর্ষণের ঘটনাটি জানায় ভুক্তভোগী নারী।