
চট্টগ্রামে হাটহাজারীতে কৃষিজমির টপসয়েল কর্তনে যুক্ত অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার উপজেলা ধলইপুল এলাকায় কৃষিজমির টপ সয়েল কর্তনের অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মো:শাহেদ আরমান এই পরিচালনা করেন।
প্রশসানের সুত্রে জানা যায়,অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা খবর পেয়ে পালিয়ে যায়। অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত মোটরসাইকেলে ধলই ইউনিয়ন শফি নগর এলাকার মো: মাহবুব আলীর পুত্র মো: জুয়েল মিয়াকে আটক করা হয়। পরবর্তীতে জানা যায়,জুয়েল মিয়া ম্যাজিস্ট্রেটের অবস্থান অনুসরণ করতে থাকেন এবং অপরাধীদের তথ্য দিতে থাকা জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন।
এই বিষয়ে এসিল্যান্ড শাহেদ আরমান জানান, কৃষি জমির টপ সয়েল কর্তনে সহায়তা করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০১০ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় উক্ত ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।