ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে জমি বিরোধে সংঘর্ষ একই পরিবারের ১৪ জনসহ আহত ২০

রাজবাড়ীতে জমি বিরোধে সংঘর্ষ একই পরিবারের ১৪ জনসহ আহত ২০

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খোন্দকারপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় একই পরিবারের ১৪ জনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৬ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ একর জমি নিয়ে স্থানীয় মিয়া পাড়ার সৈয়দ জাবেদ আলীর সঙ্গে খোন্দকারপাড়ার মৃত জলিল শেখের পরিবারের বিরোধ চলছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে সৈয়দ জাবেদ আলী বিরোধপূর্ণ জমিতে বসতি স্থাপন করেন। জলিল শেখের মৃত্যুর পর তার ছেলেরা পৈত্রিক সম্পত্তি দাবি করে প্রায় দুই মাস আগে ওই জমিতে একটি টিনের ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। বিষয়টি আদালত ও থানা পর্যন্ত গড়ায়। পুলিশ স্থানীয়ভাবে সমাধানের পরামর্শ দেয়।

আহত ইদ্রিস শেখ অভিযোগ করে বলেন, গতকাল সোমবার ভোরে সাহরি খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। সকাল ৭টার দিকে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল হক সূর্যের নেতৃত্বে ৪০-৫০ জন লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রথমে নতুন ঘর ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ঘরে থাকা কয়েকজন গুরুতর আহত হন। পরে এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন আব্দুল বারেক শেখ, ইদ্রিস শেখ, কুদ্দুস শেখ, আতর আলী শেখ, শাহিন, দুলাল শেখ, নিঝুম, মোস্তফা শেখ, মুনিয়া, হাসি বেগম, মৌসুমী, মনোয়ারা বেগম, আবু বক্কার, রাকিব মোল্লাসহ আরও কয়েকজন।

অন্যপক্ষেরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টা থেকে আহতরা হাসপাতালে আসতে থাকেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত