ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজশাহীর পুঠিয়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী শক্তি সরদার (৭৫) নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলামিন (২৫) গুরুত্বর আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুঘর্টনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শক্তি সরদার রাস্তা পার হওয়ার সময় তারাপুর থেকে আসা পুঠিয়াগামী মোটরসাইকেল ধাক্কা দিলে এই দুঘর্টনা ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত