
কুষ্টিয়ায় পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এ মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়।
প্রধান অতিথি কল্যাণ সভায় উপস্থিত সবার উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভায় বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সঙ্গে জেলা পুলিশের সব থানা-ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় জানুয়ারি-২৬ মাসের প্রশংসনীয় কাজের স্বীকৃতিসরূপ তিনটি ক্যাটাগরিতে-শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই, শ্রেষ্ঠ এএসআই, সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার, চৌকস কনস্টেবলসহ সর্বমোট ১৬ জনকে পুরস্কার প্রদান করেন। কল্যাণসভার শেষাংশে কুষ্টিয়া জেলা থেকে সদ্য অবসরে যাওয়া চার জন পুলিশ সদস্যদের সম্মাননা ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার।