
রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) নির্বাচনি এলাকার জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম গতকাল মঙ্গলবার সকালে বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আকরাম আলী এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। এটিএম আজাহারুল ইসলাম এমপি এ সময় এই অঞ্চলের অসহয় মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবাণ মানুষের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি প্রতিবন্ধী শিশুদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।