ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ভাণ্ডারিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার এক

ভাণ্ডারিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার এক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অস্ত্র ও গুলিসহ মো. আলীম খান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত মঙ্গলবার গভীর রাতে গোপনসংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

?সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এসময় উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ এলাকার নির্মাণাধীন ইট সলিং রাস্তার সামনে গেলে- মো. আলীম খান নামে ঐ ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে গেলে ডিবি পুলিশ তাকে আটক করে।

পরে তার দেওয়া তথ্য মতে তাহার বসতঘরের নিজ শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল,  একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত