ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

‘অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে’

‘অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে’

দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে শিগগিরই একটি সমন্বিত নীতিমালার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে এসে গত ১৭ বছরে কীভাবে কার্যক্রম পরিচালিত হয়েছে তা এখন বুঝতে পারছি। নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়মণ্ডনীতির তোয়াক্কা না করেই অনেক কিছু করা হয়েছে। এখন থেকে সব কিছু নিয়মের ভিত্তিতেই চলবে। তিনি জানান, একটি মোবাইল ফোন ব্যবহার করে যারা অনলাইন পোর্টাল পরিচালনা করছেন, তাদেরও সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে আলোচনা হয়েছে। তবে সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।

তিন দিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নান্দাইলে পৌঁছান প্রতিমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ছিল তার প্রথম নান্দাইল সফর। জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে তাকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি দল।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত