ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

এমপি রুহুল আমিনকে সংবর্ধনা

এমপি রুহুল আমিনকে সংবর্ধনা

চুয়াডাঙ্গার জীবননগরে চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রুহুল আমিনকে নাগরিক গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উথলী ইউনিয়নের উদ্যোগে এই নাগরিক গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি বলেন, আমি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সর্বাত্মক চেষ্টা করব। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও শান্তির বাংলাদেশ গড়তে কাজ করতে চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত