
জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে সিরাজগঞ্জের বহুল আলোচিত অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মিজানুর আলীকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সে সিরাজগঞ্জ সদর উপজেলার চক শিয়ালকোল গ্রামের শাহাদত আলীর ছেলে। সদর থানার ইন্সপেক্টর আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনগত গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ারবৈদনাথ এলাকায় ওই সিএনজি ফিলিং স্টেশনের ৩টি অ্যাডজাস্টম্যান মেশিন, ক্যাশ কাউন্টারসহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর করে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ব্যাপারে ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হামিদুল ইসলাম কিরণ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।