ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সাগরে ডাকাতের গুলিতে জেলে নিহত

সাগরে ডাকাতের গুলিতে জেলে নিহত

কক্সবাজার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন কুতুবদিয়ার শাহাদত হোসেন নামের এক জেলে। গত বুধবার দুপুরে পশ্চিম কুতুবদিয়ার সাগরে মাছ ধরার সময় ডাকাতদল জেলেদের ফিশিং বোটে হামলা চালায়। এ সময় তারা গুলি ছোড়ে। এতে শাহাদত গুরুতর আহত হন।

পরে রাত সাড়ে ১১টার দিকে উপকূলে বোট ফেরত এলে আহতকে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহাদত হোসেন উত্তর ধুরুং মনছুর আলী হাজির পাড়ার মৃত বাদশার ছেলে। ফিশিং বোটের মালিক নাছির উদ্দিন জানান, তার ভাই জসিম উদ্দিনের বোটে ২০ জন মাঝি-মাল্লা মাছ ধরতে সাগরে যান। গত বুধবার দুপুরে ডাকাতদল বোটে হামলা চালায়। বোটে উঠতে ব্যর্থ হয়ে তারা গুলি ছুড়লে শাহাদত গুলিবিদ্ধ হন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত