
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও ইফতারের মাধ্যমে উক্ত মতবিনিময় সভা শেষ হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মপরিকল্পনা ও জনবল সংকটের বিষয়গুলো তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান।