
চবি ক্লাবের (ক্যাম্পাস) ইফতার, দোয়া মাহফিল ও সাধারণ সভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্যাম্পাস)-এর ইফতার, দোয়া মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ক্লাব প্রাঙ্গণে এই ইফতার, দোয়া মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানান।তিনি বলেন, মাহে রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস। এ মাস আমাদের সংযম, সততা, সহমর্মিতা, মানবিকতা ও ন্যায্যতার প্রশিক্ষণ দেয়।