
জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকালে উপজেলার তিলকপুর ইউনিয়নে ঘটেছে। নিহত মোটরসাইকেল চালক নাঈম হোসেন ওই ইউনিয়নের নূরনগর গ্রামের মৃত নইনুদ্দিনের ছেলে। তিনি ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম হোসেন তিলকপুর বাজার থেকে মোটরসাইকেলে রায়কালী বাজার যাওয়ার পথে বয়েজের পুল এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আক্কেলপুর থানার ওসি শাহিন রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।