ঢাকা শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

১৫ বস্তা সরকারি চাল উদ্ধার

১৫ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাঁকাই দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল খালেক পাটোয়ারী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ধামাইনগর ইউপির সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও তার ছেলে জহুরুল ইসলাম খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করে রাখে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে ইউএনওর নেতৃত্বে উল্লেখিত এলাকায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত