ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিনামূল্যে সার-বীজ পেয়ে খুশি কৃষক

বিনামূল্যে সার-বীজ পেয়ে খুশি কৃষক

বীরগঞ্জে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট, গ্রীষ্মকালীন উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানটি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। তিনি বিতরণকালে বলেন, বর্তমান সরকার কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য বিনামূল্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সার বীজসহ বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে যাচ্ছেন।

গতকাল মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বীরগঞ্জ উপজেলায় ১০৫০ জন কৃষকের মধ্যে প্রতিজনকে ৫ কেজি করে মোট ৫ হাজার ২৫০ কেজি ধানের বীজ। ডিএপি- ৫ কেজি করে মোট- ১০ হাজার ৫০০ কেজি। এমওপি- ৫ কেজি করে মোট- ১০ হাজার ৫০০ কেজি। পাট চাষি প্রতি জনকে ১ কেজি করে ২৫০ কেজি পাট বীজ। ৫ কেজি ডিএপি মোট- ১ হাজার ২৫০ কেজি। এমওপি ৫ কেজি করে মোট ১ হাজার ২৫০ কেজি বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীসহ সুবিধাভোগী কৃষকেরা ও বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন। এক সাক্ষাৎকারে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন কৃষকদের বিভিন্ন ধরনের ফসলে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের পরামর্শ এবং সেমিনারের মাধ্যমে দিকনির্দেশনা প্রদর্শন করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত