ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাইলমারী গ্রামের ভ্যান চালক আকাশ আলীর ৪ বছর বয়সি ছেলে ইউসুফ আলী ও তার প্রতিবেশী আব্বাস আলীর ৩ বছর বয়সি ছেলে আদিব হোসেন একসঙ্গে খেলছিল। বাড়ির মধ্যে খেলতে খেলতে পরিবারের অগোচরে পার্শ্ববর্তী পুকুরে চলে যায় তারা। পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে পুকুরে সন্ধান চালায়। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত