
সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মধ্যে ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন।
কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এসএএম আশিক, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, গান্ধুলিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আল ইমরান, কুশলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুর রহমান প্রমুখ।
এ সময় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. শের আলী, কার্যনির্বাহী সদস্য এসএম আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, মিয়ারাজ হোসেন, আরিফুজ্জামান রাজুসহ সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন বলেন, ৪০টি পরিবারকে সেমাই, চিনি, গুড়া দুধ, চাল, মসুর ডাল, আলু, পেয়াজ, লবণ ও সয়াবিন তেল প্রদান করা হয়েছে।