ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

রাজশাহী পুঠিয়ার বানেশ্বর কলাহাটে বালুবাহী ড্রাম ট্রাকে ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ৫ বছরের ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বানেশ্বর কলাহাটে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার কিছু পরে ড্রাম ট্রাকে উপস্থিত জনতা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন- রাজশাহী জেলার চারঘাট উপজেলার মৌগাছী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কাউসার ইমাম ও তার ৫ বছরের ছেলে রেদোয়ান।

শিবপুরহাটে অবস্থিত পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, রাজশাহীর বানেশ্বরের দিক থেকে আসা বালুবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই বাবা ও ছেলে মৃত্যু বরণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত