
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টুকে দল থেকে বহিষ্কার করেছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও জেলা সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। সূত্রটি জানায়, দলের শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন দলীয় কর্মকাণ্ডবিরোধী কার্যকলাপের কারণে তাদের বহিষ্কার করা হয়।