ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

যুবদলের উদ্যোগে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি

যুবদলের উদ্যোগে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী এগ্রোর সহযোগিতায় নগরীর স্বল্প আয়ের মানুষের জন্য ৬৫০ টাকায় গরুর মাংসসহ ন্যায্যমূল্যে দুধ, ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে রংপুর মহানগর যুবদল। এ উদ্যোগ চাঁদ রাত পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন যুবদল নেতারা। গতকাল বুধবার সকালে নগরীর শাপলা চত্বরে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন। এ সময় উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সদস্য জুবায়ের হাসান রজু, হারুন উর রশিদ, ইসলামী এগ্রোর চেয়ারম্যান মোছা. হোমায়রা খানম রিতা, যুবনেতা আসাদুর রহমান, আসাদ, হোসেন, সুজনসহ অন্যান্য নেতারা। এদিকে মহানগর যুবদলের উদ্যোগে ৬৫০ টাকায় গরুর মাংসসহ দুধ, ডিম ঈদের আগে বাজারমূল্য থেকে স্বল্পমূল্যে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। ক্রেতার আব্দুর রহিম জানান, বাজারে ৭৫০ টাকা গরুর মাংসের কেজি। ঈদে বাড়িয়ে সেটা ৮০০ টাকা বিক্রি। সেই বাজারমূল্য এখানে ৬৫০ টাকায় গরুর মাংস পাওয়া যাচ্ছে। এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এজন্য উদ্যোগের প্রশংসা করেন কুলসুম নামের এক নারী ক্রেতাও।

মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীর বাংলাদেশ গঠনে মানুষের পাশে সবসময় যুবদলের নেতাকর্মীরা থেকেছেন, আগামীতেও থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত