ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নওগাঁয় মেহেদী উৎসব

নওগাঁয় মেহেদী উৎসব

ঈদুল ফিতরকে সামনে রেখে নওগাঁয় ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসবে মেতেছে তরুণীরা। গতকাল বুধবার শহরের ড্যাফোডিলস স্কুল প্রাঙ্গনে টিম জেডের আয়োজনে দিনব্যাপী মেহেদী উৎসবে উচ্ছ্বসিত তারা। এমন মেহেদী উৎসবে চারপাশে উৎসবের আবহ তৈরি হয়েছে। এ উৎসবের মধ্য দিয়ে ঈদের আনন্দ যেন আগেভাগেই চলে এসেছে। সহযোগীতায় ছিল- নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। ঈদের আনন্দকে এক ধাপ বাড়িয়ে দিতে অর্গানিক মেহেদীতে রাঙিয়ে নিতে ছুটে আসছে বিভিন্ন বয়সী নারী। নানা রঙের মেহেদির নকশা এক অপূর্ব পরিবেশ গড়ে উঠে। তরুণীরা মনোযোগ দিয়ে নকশা এঁকেছে লতাপাতা আর ফুলের প্রতিচ্ছবি। কারও হাতের তালুতে ফুটে উঠছে সূক্ষ্ম আলপনা, কারও হাতে রঙের গভীরতা যেন সূর্যাস্তের মতো। ক্লান্তির কোনো ছাপ নেই তাদের চোখেমুখে; বরং দেখা যাচ্ছে একরাশ উচ্ছ্বাস আর আত্মবিশ্বাসের দীপ্তি।

মেহেদী উৎসবে আসা তরুণীরা জানান- এমন আয়োজন সত্যিই আনন্দের। চারপাশে উৎসবের আবহ তৈরি হয়েছে। মেহেদী উৎসবের মধ্য দিয়ে ঈদের আনন্দ যেন আগেভাগেই চলে এসেছে। তরুণী ফাতেমা জান্নাত বলেন- ঈদের আগেই এই আনন্দ ভাগাভাগি করতে পেরে সত্যিই দারুণ লাগছে। গ্রামবাংলায় একসময় মেহেদী পাতা তুলে হাতে লাগানো হতো। তা ছিল এক অন্যরকম অনুভূতি। একটি সুন্দর ঐতিহ্য ছিল। পরিবারের সবাই ছোটরা মিলে উৎসব করে হাতে মেহেদী রাঙাতাম। তবে বর্তমানে আধুনিক ব্যস্ত জীবনে সেই সংস্কৃতি অনেকটাই হারিয়ে যাচ্ছে। এখন আমরা রেডিমেট মেহেদীতে অভ্যস্ত হয়ে পড়েছি। তবে এসব অর্গানিক (ন্যারাচাল) মেহেদীতে হাতে সুন্দর প্রতিচ্ছবি ফুটে উঠছে। উদ্যোক্তা মার্শিয়া রহমান বলেন- এসব মেহেদী কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই বাসায় তৈরি করা হয়েছে। অর্গানিক মেহেদী ব্যবহার করায় হাতে কোনো ধরনের সমস্যা হবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত