ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হাটহাজারীতে অজ্ঞাত লাশ উদ্ধার

হাটহাজারীতে অজ্ঞাত লাশ উদ্ধার

চট্টগ্রামে হাটহাজারী পৌরসভা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ লাশ উদ্ধারের ঘটনাটি জানিয়েছেন। এর আগে গত সোমবার দিবাগত গভীর রাতে হাটহাজারী পৌরসভার কৃষি ফার্ম রোড়স্থ একটি পানের দোকানের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উল্লেখিত স্থানে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক জমির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। হাটহাজারী মডেল থানায় সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, স্থানীয়রা জানিয়েছেন ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার শরীরের আঘাতের কোনো চিহ্নও দেখা যায়নি। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত