
মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ১০ দিন পর ধানখেত থেকে রুহুল আমিন ঘরামী নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সকালে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের জায়গির একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে রুহুল আমিন ঘরামী নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় এক কৃষক ধানখেতে পরিচর্যা করতে গিয়ে লাশটি দেখতে পান। কালকিনি থানার ওসি রুহুল আমিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।