ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পুকুরে ডুবে খালাতো ভাই বোনের মৃত্যু

পুকুরে ডুবে খালাতো ভাই  বোনের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে খেলার সময় পুকুরের পানিতে ডুবে জান্নাতুন (৯) ও জাকারিয়া (১২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন। জাকারিয়া তারালি গ্রামের ফারুক গাজির ছেলে এবং জান্নাতুন দক্ষিণ নলতা গ্রামের আহসান আলীর মেয়ে। গত সোমবার বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সন্ন্যাসিরচক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্য আয়ুব হোসেন জানান, ঈদের পরদিন মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে শিশুরা। বিকাল ৩টার দিকে শিশুরা নানার বাড়ির ঘেরের বেড়িতে খেলছিল। হঠাৎ পা পিছলে পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর পুকুরে জাকারিয়ার লাশ ভেসে থাকতে দেখে। এরপর দুজনকেই উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত