
নওগাঁয় মান্দায় বিনামুল্যে দেড়শতাধিক দুস্থ ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম করা হয়েছে। উপজেলার কাশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদের দ্বিতীয় দিন রোববার স্থানীয় সামাজিক সংগঠন দারুল হিকমাহ ইয়ুথ এসোসিয়েশন এ চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন- নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সাদেকুল আলমের সভাপতিত্বে ও মান্দা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য প্রকৌশলী ইকরামুল বারী, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্যা, ফেরদৌস মোল্যা, ইয়াজ উকিল, রইস উদ্দীন মেম্বার। এসময় উপস্থিত ছিলেন- লজিম উদ্দীন, এনামুল হক মণ্ডল, আলী হাসান পিন্টু, আব্দুস ছালাম, সংগঠনের কোষাধ্যক্ষ মোরশেদ আলম, সম্পাদক মামুনুর রশীদসহ অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।