ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চার গরুসহ বসতবাড়ি পুড়ে ছাই

চার গরুসহ বসতবাড়ি পুড়ে ছাই

কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি গরুসহ একটি পরিবারের পাঁচটি ঘর ও সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতারহাট এলাকায় ভয়ংকর এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নওশের আলীর ছেলে রফিকুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত। ঘটনার সময় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা বাড়িতে অবস্থান করছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত