ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দামুড়হুদায় জমি নিয়ে সংঘর্ষে নিহত এক, আহত তিন

দামুড়হুদায় জমি নিয়ে সংঘর্ষে নিহত এক, আহত তিন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর মাঝপাড়ায় জমি জমা বিরোধের জেরধরে দুইপক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম ঢালী নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় উভয় পক্ষের শিল্পী খাতুন, আরবি খাতুন ও জাহিদুল ইসলাম ঢালী গুরুতর আহত হন। গতকাল বুধবার ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলামের মৃত্যু হয়। নিহত শহিদুল উপজেলার মুক্তারপুর গ্রামের মাওলা বাক্স ঢালীর ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার সকালে জাহিদুল ইসলাম ঢালী ও বারিক ঢালীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে উপজেলার মুক্তারপুর মাছপাড়া গ্রামে জমিজমা বিরোধের জের ধরে শহিদুল ইসলাম ঢালী ও তার চাচাতো ভাই বারিক ঢালীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে শহিদুল ইসলাম ঢালী, শেফালী খাতুন, আরবী খাতুন ও জাহিদুল ইসলাম গুরুতর আহত হয়। তাদের পরিবারের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শহিদুল ইসলামের অবস্থা অবনতি হলে তাকে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম ঢালী গতকাল বুধবার ভোরের দিকে মারা যান।

মামলার বাদী নিহতের ভাই শাহিন জানান, জমি-জমা বিরুদ্ধে জের ধরে সুপরিকল্পিতভাবে তার ভাই শহিদুল ইসলাম ঢালীকে হত্যা করেছে বারিক গং। দামুড়হুদা থানার ওসি মেজবা উদ্দিন জানান, এ ব্যাপারে নিহতর ভাই শাহীন বাদী হয়ে থানায় মামলার দায়ের করেছে। নিহতের লাশ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্ত করা হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত