ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নোবিপ্রবিতে মতবিনিময়

নোবিপ্রবিতে মতবিনিময়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত জিএসটি ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সভায় গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষার পরিবেশ নিয়ন্ত্রণ, প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানযট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের যাতায়াত, আবাসন ও সার্বিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা একটি বৃহৎ জাতীয় আয়োজন। এ পরীক্ষাকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের সম্মিলিত সহযোগিতা করার আহ্বান জানান। তিনি এ বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকারও প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রশাসনিক কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত