ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

বগুড়ার আদমদীঘির চাঁপাপুর সড়কে ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন নামের ৪ বছর বয়সের এক শিশু নিহত হয়েছে।

গতকাল রোববার বেলা ১১টায় আদমদীঘির চাঁপাপুর-চৌমুহনি সড়কের আড়াইল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাবিবা খাতুন আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববার বেলা ১১টায় উল্লিখিত স্থানে সড়ক পারাপারের সময় চাঁপাপুর থেকে কুন্দগ্রাম মুখী ঢাকা মেট্রো-ট-১২-৪৩৫৫ নম্বর ট্রাকটি শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। জনতা ট্রাকটি আটক করেছে। ঘটনা তদন্তকারী আদমদীঘি থানার উপপরিদর্শক ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত