ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পাম্প ম্যানেজার হত্যার ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

পাম্প ম্যানেজার হত্যার ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

নড়াইলের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় ঘাতক ড্রাইভার সুজাত আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল রোববার যশোরের বাঘারপাড়া এলাকা থেকে তাকে র‌্যাব-৬-এর সদস্যরা গ্রেপ্তার করে। এ ঘটনায় সন্ধ্যা ৬টায় র‌্যাবের যশোর ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। বিকালে গণমাধ্যমে র‌্যাব-৬-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। রোববার দুপুরে যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে যশোর-ট (১১-৬০-৪০) নম্বরের ট্রাকটি জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে ট্রাকটি শনাক্ত করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং তিনি তুলারামপুরের মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার জিহাদ মোল্যাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত