ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার পেট্রোল জব্দ

অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার পেট্রোল জব্দ

নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধভাবে পেট্রোল মজুত করে লাইসেন্স ছাড়া খোলা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে এক দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যার পর উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম। অভিযান সূত্রে জানা যায়, এক দোকানি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুত করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৬টি ড্রামে (৩টি পূর্ণ ও ৩টি আংশিক খালি) সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত