ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত দুই

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত দুই

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

গতকাল রোববার সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর চন্ডিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসের আরও অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। বিরামপুর থানার পরিদর্শক আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম মোশাররফ হোসেন বাবু। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে। অন্য নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দিনাজপুর থেকে যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার কোচ নামের একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাককে পেছন থেকে বাসটি সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত