ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

অকটেন বিক্রি না করায় জরিমানা

অকটেন বিক্রি না করায় জরিমানা

হাটহাজারীতে অকটেন মজুত থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত ১০টায় জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন লতিফ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহ-কমিশনার (ভূমি) শাহেদ আরমান। অভিযান পরিচালনাকালে অকটেন বিক্রয় বন্ধ পাওয়া গেলেও পরবর্তীতে চালান এবং ট্যাংক পরীক্ষান্তে অকটেনের মজুত পাওয়া যায়। এসিল্যান্ড শাহেদ আরমান জানান, পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় উক্ত ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত