
মাছচাষ পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রী নিরেন চন্দ্র প্রামানিক (৬৫) এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টায় আদমদীঘির পাশর্^বর্তী কদমগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেলে নিরেন চন্দ্র প্রামানিক নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের রাজেন্দ্র চন্দ্রের ছেলে।
আদমদীঘি হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে রানীনগর উপজেলার আদমদীঘির পাশর্^বর্তী কদমগাড়ী গ্রামের জনৈক তোতা মিয়ার পুকুরে জেলে নিরেন চন্দ্রসহ বেশ কয়েকজন মাছ ধরতে আসে। ওই পুকুরে আগে থেকেই পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সাবমারসিবল পাম্প বসানো ও সংযোগ ছিল। কয়েকজন জেলে সম্প্রদায় পুকুরে মাছ ধরতে পানিতে নামলে বিদ্যুতায়িত হয়ে নিরেন চন্দ্রসহ তিন জেলে আহত হয়। তাদের আদমদীঘি হাসপাতালে নেওয়া হয়ে বেলা সোয়া ৯টায় জেলে বিরেন চন্দ্র প্রামানিককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দুইজন সুস্থ রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। এ ব্যাপারে ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।