ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চাটমোহরে ২৫০০ লিটার ডিজেল পেট্রোল জব্দ

চাটমোহরে ২৫০০ লিটার ডিজেল পেট্রোল জব্দ

পাবনার চাটমোহরে ২৫০০ লিটার ডিজেল এবং পেট্রোল জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে কীটনাশক ও তেল ব্যবসায়ী মুকুল এবং নসিমন চালক শামসুলকে। পরে জব্দ জ্বালানি তেল প্রকাশ্যে বিক্রি করে দেওয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, গত রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড় থেকে নসিমন এবং করিমন যানবাহনে থাকা ১২ ব্যারেল ডিজেল এবং পেট্রোল জব্দ করা হয়।

তিনি জানান, চালকদের জিজ্ঞাসাবাদে এই তেলের মালিক উপজেলা সদরের জারদিস মোড় মহল্লার মকবুল হোসেনের ছেলে লিটন এবং নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর (কুজ্যার মোড়) এলাকার আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেনের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত