ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টিফিন বিতরণ

শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টিফিন বিতরণ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতায় সোনাগাজী উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩ হাজার শিশু শিক্ষার্থীর মধ্যে স্বাস্থ্যসম্মত টিফিন সিদ্ধ ডিম ও বনরুটি প্রদান করা হয়েছে। গত রোববার সোনাগাজী মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাশরুমে টিফিন প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহেরুল ইসলামের সভাপতিত্বে এ সময় মাদ্রাসা সপ্রাবির প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ শিক্ষক অভিবাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফিডিং কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লীর ফিল্ড অর্গানাইজার জুলহাস হোসেন জানান, সোনাগাজী উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ফিডিং কর্মসূচি শুরু হয়েছে, অধিদপ্তরের সিদ্ধান্ত মোতাবেক মোট শিক্ষার্থীর ৯০ ভাগের জন্য ফিডিং প্রদান করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহেরুল ইসলাম বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি এবং নতুন ভর্তির ক্ষেত্রে ভালো ফল দেবে ফিডিং কর্মসূচি। এছাড়া শিশুদের পুষ্টি চাহিদা পূরণেও সহায়ক হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত