ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মহাদেবপুরে ঐতিহ্যবাহী লাঠি খেলা

মহাদেবপুরে ঐতিহ্যবাহী লাঠি খেলা

পহেলা বৈশাখ উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার সরস্বতিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। লাঠি খেলার আয়োজন করে স্থানীয় বাসীন্দা। লাঠি খেলা উপভোগ করে নানা বয়সি মানুষ। লাঠি খেলাকে কেন্দ্র করে সেখানে বসেছে এক গ্রামীণ মেলা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। সভাপতিত্ব করেন- নওগাঁ-৩ আসনের (বদলগাছী-মহাদেবপুর) সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

এক সময় মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা। সময়ের সঙ্গে এ খেলা এখন বিলুপ্তির পথে। বিনোদন দিতে এলাকাবাসীর আয়োজনে সরস্বতিপুর উচ্চ বিদ্যালয় মাঠে লাঠি খেলার আয়োজন করা হয়। খেলোয়রা রঙ-বেরংয়ের পোশাক পরে খেলার মাধ্যমে শারীরিক কসরত সহ বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শণ করে। ঢোল পিটিয়ে ও কাঁসা বাজিয়ে বাদ্যের তালে তালে খেলোয়ারদের উৎসাহ যোগানো হয়। লাঠি খেলায় ৪টি দল অংশ নেয়। এ সময় আশপাশের কয়েকটি গ্রামের বিভিন্ন বয়সি নারী, শিশু ও বৃদ্ধরা খেলা উপভাগ করেন। নওহাটা গ্রামের মিজানুর রহমান বলেন- লাঠিখেলা এখন প্রায় বিলুপ্তির পথে। যুব সমাজও এখন খেলা বিমুখ হয়ে মোবাইল ও মাদকে আসক্ত হয়ে পড়েছে। শরীর ও মন স্স্থু রাখতে এবং যুব সমাজকে খেলার প্রতি আগ্রহ বাড়াতে খেলার কোনো বিকল্প নেই।

কুশলবাড়ি গ্রামের খেলোয়ার দলনেতা বাবুল বলেন-আশির দশক থেকে দল গঠন করে খেলা করা হচ্ছে। সে সময় বিভিন্ন গ্রাম থেকে খেলার ডাক আসতো। কিন্তু বর্তমানে বিভিন্ন কর্মব্যস্ততায় বর্তমান খেলোয়ারদের সংখ্যা কমেছে। হারিয়ে যেতে বসেছে এ খেলা। তারপরও ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে বিনোদন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, প্রতিটি গ্রামীণ খেলার ঐতিহ্য আছে। কিন্তু গ্রামীন ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। সেই খেলাগুলো আবারও ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। গ্রামীণ খেলা সম্পর্কে বর্তমান প্রজন্ম জানুক ও দেখুক। সুস্থ ধারায় নতুন প্রজন্ম বেড়ে উঠুক।

এ সময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু ও খাইরুল আলম গোল্ডন, ভীমপুর ইউনিয়ন চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্রসহ স্থানীয় নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত