ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ত্রিশালে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে আট গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। গত শুক্রবার রাত ৮টার দিকে ত্রিশাল পৌরসভার নওধার ঈদগাহ মাঠের দক্ষিণ-পশ্চিম কোণায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. বাবুল মিয়া। পুলিশ জানায়, তার কাছ থেকে উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, বাবুল মিয়া নিয়মিত একজন হিরোইন ব্যবসায়ী তার নামে আরও দুইটি মাদক মামলা রয়েছে। শুক্রবার রাতে তাকে আটক করে আরও একটি মাদক মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। আরও তথ্য পাওয়ার জন্য এবং মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্ত করার জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত