
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল মহল্লায় হাত পা বেঁধে শিশু ছাত্রীকে (৯) ধর্ষণের ঘটনায় যুবক সজীবকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। সে একই এলাকার বাড়াবিল শিমুলপাড়া গ্রামের হাফেজ আব্দুল হাইয়ের ছেলে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গত ২১ এপ্রিল দুপুরে আম দেওয়ার কথা বলে ওই যুবক ৩ শিশু ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তাদের হাত-পা বেঁধে ৩ শিশুকেই বিবস্ত্র করে যৌন নিপিড়ন চালায়। পরে ২ জনকে বিছানার পাশে অন্যদিকে দাঁড় করিয়ে রেখে এক শিক্ষার্থীকে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই ৩ শিশুকে ৩০০ টাকা দেয় এবং কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয়। তবে ৩ শিশু টাকা না নিয়ে বাড়িতে এসে স্বজনদের জানায়। এ ঘটনায় স্থানীয় মাতব্বররা আপোষস মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ব্যাপারে ২৬ এপ্রিল ওই শিশুর মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে ওই যুবক পলাতক ছিল। গত মঙ্গলবার ভোরে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া সদর পুলিশ এবং ওইদিন সকালে তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।