ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

পূবালী ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবার প্রসার, নগদ অর্থের ব্যবহার কমানো এবং নিরাপদ ও দ্রুত লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জ সদরে ক্যাশলেস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়।

গতকাল রোববার সকালে মুন্সীগঞ্জ শহরের শহর জামে মসজিদ শপিং সেন্টারে ফিতা কেটে ক্যাশলেস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংকের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের আর আর এম মো. সালাহ উদ্দিন,(এজিএম)। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন (এসপিও), নুরপুর শাখার ব্যবস্থাপক মো. শাহ আলম ফরাজী (এসপিও), ধলাগাঁও শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুবেল (পিও) এবং সিপাহিপাড়া সাব-শাখার ব্যবস্থাপক শ্যামল চন্দ্র রায় (এসপিও)।

পরে ক্যাম্পেইনের অংশ হিসেবে শহরে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ব্যাংক কর্তৃপক্ষ সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেসে লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই আয়োজন করা হয় বলে জানান।

অংশগ্রহণকারীরা ডিজিটাল ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরেন এবং নগদবিহীন লেনদেন ব্যবস্থাকে জনপ্রিয় করতে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের এডিসি কর্মকর্তা ইকবাল হোসেন, শহর জামে মসজিদ শপিং সেন্টারের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আবু সাইদ ইমরান খানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ীরা। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপে নিবন্ধন, ব্যাংক হিসাবের সঙ্গে বায়োমেট্রিক নিবন্ধন এবং ব্যবসায়ীদের জন্য পিওএস ও বাংলা কিউআর সেবার আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যাংকিং সেবাও প্রদান করা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে নগদ অর্থের ব্যবহার কমে আসবে এবং নিরাপদ, দ্রুত ও স্মার্ট আর্থিক লেনদেন ব্যবস্থা সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত