ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

‘সরকার খেলাধুলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে’

‘সরকার খেলাধুলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে’

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার খেলাধুলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে একটি সম্মানজনক পেশা হিসেবে গড়ে তুলতে এবং নতুন প্রজন্মকে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী বছর থেকে জাতীয় শিক্ষা পাঠ্যক্রমে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার হালুয়াঘাটে ভারতের সীমান্তঘেষা গারো পাহাড়ঘেরা ডুমনিকূড়া খেলার মাঠে ৩ ও ৪ জুলাই অনুষ্ঠিত হয় গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) আয়োজিত গারো প্রিমিয়ার লীগ (জিপিএল)। দুদিনব্যাপী এ টুর্নামেন্টে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গারো স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি প্রভাত দ্রং, হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সুভ্রা পান্থ্রা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি সুব্রত চিরান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, গাজিরভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুলতান উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. আর. আল আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি এবং সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত