ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

খাগড়াছড়ি পৌরসভার বাজেট ঘোষণা

খাগড়াছড়ি পৌরসভার বাজেট ঘোষণা

খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুমানা আকতার বাজেট ঘোষণা করেন।

২০২৬-২৭ অর্থ বছরে খাগড়াছড়ি পৌরসভার বাজেটে আয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ শত ৩৯ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৫১৯ টাকা। বিপরীতে ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার ৭৫ টাকা। সম্ভাব্য বাজেটে স্থিতি নির্ধারণ করা হয়েছে ৪৩ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার ৪ শত ৪৪ টাকা।

এ সময় খাগড়াছড়ি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খন্দকার পারভীন আক্তার, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকেয়া বেগম, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুস, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত