ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জে বিএডিসির পলিসেড নির্মাণকাজ শেষ পর্যায়ে

পীরগঞ্জে বিএডিসির পলিসেড নির্মাণকাজ শেষ পর্যায়ে

রংপুরের পীরগঞ্জ উপজেলার দুবরাজপুর এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়নাধীন পলিসেড নির্মাণকাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে ভবনের মূল কাঠামো ও অধিকাংশ অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের ফিনিশিং ও আনুষঙ্গিক কাজ চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরে দেশের বিভিন্ন স্থানে পানি সাশ্রয়ী ও পলি সেড নির্মান প্রকল্পের মাধ্যমে পলি সেড নির্মাণ করছে। এর অংশ হিসেবে পীরগঞ্জের রংপুর-বগুড়া মহাসড়কের পার্শ্বে দুবরাজপুর নামক স্থানে প্রায় ১৬ লাখ টাকা ব্যায়ে একটি পলি সেড নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে এটির ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং চলতি জুলাই মাসের মধ্যে অবশিষ্ট কাজ সম্পন্নের সম্ভাবনা রয়েছে। কাজটি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স নওশাদ এন্টারপ্রাইজ।

সূত্র আরও জানায় পলি সেডটির নির্মাণ সম্পন্ন হলে পীরগঞ্জের অনেক কৃষকের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে। নিয়ন্ত্রিত পরিবেশে উন্নতমানের সবজি, ফল ও চারা উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি প্রদর্শন এবং উচ্চমূল্যের ফসল উৎপাদনে এ পলিসেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া পলি সেডটি চালু হলে আবহাওয়ার বিরূপ প্রভাব কমিয়ে বছর জুড়ে বিভিন্ন ফসল উৎপাদনের সুযোগ বাড়বে। এতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের আয়ও বদ্ধির সম্ভাবনা রয়েছে। পলি সেড নির্মাণের পাশাপাশি সেখানে প্রায় ৫ লাখ টাকা ব্যায়ে একটি গভীর নলকুপও স্থাপন করা হচ্ছে এবং সেটির কাজও চলতি জুলাই এ সমাপ্তির সম্ভাবনা হয়েছে। এতে অনেক কৃষকের ফসলী জমি সেচ সুবিধার আওতায় আসবে ।

পীরগঞ্জ বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী (নির্মাণ) নাজমুস সাদাত বলেন, রংপুর জেলায় এ নিয়ে ১২টি পলিসেড নির্মান করা হচ্ছে। পীরগঞ্জের এ পলিসেড নির্মাণের কাজ শেষ পর্যায়ে। চলতি মাসেই এটি আনুষ্ঠানিক উদ্ভোধনের সম্ভাবনা হয়েছে। উদ্বোধনের পর এটি কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের একটি কার্যকর কেন্দ্র হিসেবে কাজ করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত