ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফুলপুরে পৌরসভা বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার ফুলপুর উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে পৌর এলাকার শেরপুর রোড গোলচত্বরে পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শফিকুল ইসলাম।

এসময় উপজেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ ইউসুফ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এর সঙ্গে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। পৌর এলাকার বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডেঙ্গুর ঝুঁকি কমাতে পৌরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত