ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পূর্বধলায় খাদ্য গুদাম পরিদর্শন

পূর্বধলায় খাদ্য গুদাম পরিদর্শন

নেত্রকোনার পূর্বধলা উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মাসুম মোস্তফা। গতকাল রোববার দুপুরে তিনি এই পরিদর্শন করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আহসান হাবীবসহ গুদামে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে এমপি মাসুম মোস্তফা গুদামের ধান সংগ্রহ কার্যক্রম, মজুত ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্ধারিত নিয়মণ্ডনীতি মেনে অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। পরিদর্শনকালে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আহসান হাবীব গুদামের একটি কক্ষের সমস্যা এবং শ্রমিকদের জন্য টয়লেট সংকটের বিষয়টি এমপির নজরে আনেন। এ সময় এমপি মাসুম মোস্তফা বিষয়টি আমলে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত